মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি, মুন্সীগঞ্জে জিডি

মুন্সীগঞ্জে একটি হত্যা চেষ্টা মামলার বাদিকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি, মুন্সীগঞ্জে জিডি
মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি, মুন্সীগঞ্জে জিডি |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জে একটি হত্যা চেষ্টা মামলার বাদিকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।

জিডি সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামের বাসিন্দা মো: সাইফুল ইসলাম মোল্লা (৪৫) বুধবার (১ এপ্রিল) মুন্সীগঞ্জ থানায় জিডি নম্বর ৬১ দায়ের করেন। তিনি একটি পূর্বের মামলা নম্বর ০৫/২০২৪ এর বাদি, যেখানে কয়েকজন আসামি বর্তমানে জামিনে রয়েছেন।

অভিযোগে বলা হয়, মামলার আসামিরা শুরু থেকেই তাকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ ও হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ১ এপ্রিল সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে এক আসামি মোবাইল ফোনে কল করে মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করে।

এ সময় মামলা না তুললে তাকে ও তার পরিবারকে মিথ্যা মামলায় জড়িয়ে জেল খাটানোর পাশাপাশি সুযোগ বুঝে মারধর ও হত্যার হুমকিও দেয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী আশঙ্কা প্রকাশ করে বলেন, এ অবস্থায় তার ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মমিনুল ইসলাম প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।