খুলনায় ডিউটিরত পুলিশ কনস্টেবলের মৃত্যু

রেলওয়ে জেলার সিনিয়র কর্মকর্তাসহ খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনার ম্যাপ
খুলনার ম্যাপ |ফাইল ছবি

খুলনা রেলওয়ে জেলার পুলিশ লাইনে ডিউটিরত অবস্থায় সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।

ঘটনাটি জানাজানি হলে খুলনা রেলওয়ে জেলার সিনিয়র কর্মকর্তাসহ খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সম্রাটের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।

খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহম্মদ নাঈমুল হাসান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’