নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৬৯তম সভা অনুষ্ঠিত

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নোবিপ্রবির ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হয়
শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হয় |নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৬৯তম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নোবিপ্রবির ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ভিসি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে বোর্ডের সদস্যদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভায় আলোচনা হয়।

পরে ভিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ রিজেন্ট বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।