আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধে যুবককে ছুরিকাঘাত

চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মো: সোহেল (২২) নামে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধে যুবককে ছুরিকাঘাত
আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধে যুবককে ছুরিকাঘাত |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মো: সোহেল (২২) নামে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দীপু মনি কমপ্লেক্সের সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

আহত সোহেল উপজেলার চাতরী ইউনিয়নের রূদুরা গ্রামের শাহ আলমের ছেলে। অন্যদিকে, অভিযুক্ত গিয়াস উদ্দিন (২৫) একই এলাকার আব্দুস সোবহানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাওনা টাকা নিয়ে সোহেল ও গিয়াস উদ্দিনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে গিয়াস উদ্দিন তার সাথে থাকা ছুরি দিয়ে সোহেলকে এলোপাতাড়ি আঘাত করে থেকে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, বেলা ১২টার দিকে গুরুতর আহত এক যুবককে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’