২১১ বোতল উইনকোরেক্স ও ৪১ পিস ইয়াবা উদ্ধার

চৌগাছায় প্রাইভেটকারসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

যশোরের চৌগাছায় ২১১ বোতল উইনকোরেক্স সিরাপসহ দুইজন এবং ৪১ পিস ইয়াবাসহ আরো দুইজনকে আটক করেছে পুলিশ।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
চৌগাছায় প্রাইভেটকারসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
চৌগাছায় প্রাইভেটকারসহ ৪ মাদক ব্যবসায়ী আটক |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় ২১১ বোতল উইনকোরেক্স সিরাপসহ দুইজন এবং ৪১ পিস ইয়াবাসহ আরো দুইজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, শুক্রবার সকালে র‍্যাব-৬ এর একটি দল চৌগাছা শহরের কপোতাক্ষ ব্রিজের ওপর একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে ২১১ বোতল উইনকোরেক্স সিরাপসহ দুইজনকে আটক করে।

আটককৃতরা হলেন—ঝিকরগাছা উপজেলার কাগমারি গ্রামের ফুলচানের ছেলে শ্রী চিরনজিৎ কুমার (২৮) ও একই উপজেলার মোহাম্মদপুর গ্রামের মরহুম আব্দুস শুকুরের ছেলে বাবলুর রহমান। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-গ-১৩-২৯২৬) জব্দ করা হয়।

অপরদিকে, শুক্রবার বিকেলে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে দশপাকিয়া গ্রামের ইটের রাস্তার ওপর থেকে ৪১ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে।

আটককৃতরা হলেন— চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা গ্রামের মরহুম আফসার আলীর ছেলে শফিয়ার রহমান (৫৭) ও পাশাপোল ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে রিপন হোসেন (৪৫)।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।’