গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত চেয়ারম্যান ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের নেতারা। এ সময় তাকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন বই উপহার প্রদান করা হয়।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
জেলা পরিষদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ
জেলা পরিষদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ |নয়া দিগন্ত

গাজীপুর জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের নেতারা। এ সময় তাকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন বই উপহার প্রদান করা হয়।

সোমবার (১৩ মার্চ) সকাল ১১টায় নগরীর জেলা পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানের দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমির মো: খায়রুল হাসান, সেক্রেটারি আ স ম ফারুক, প্রচার ও মিডিয়া সেক্রেটারি এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দীন আইউবী।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময় করা হয়। এ সময় জামায়াতের নেতারা চেয়ারম্যানকে সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত বিভিন্ন গ্রন্থ উপহার দেন। এরমধ্যে ছিল- জুলাই শহীদদের তথ্যসমৃদ্ধ ‘জুলাই শহীদ স্মরণিকা’, ব্যারিস্টার আরমান রচিত ‘আয়না ঘর’ এবং শহীদ কামারুজ্জামান রচিত ‘ফাঁসির সেল থেকে’।

সাক্ষাৎকালে গাজীপুর জেলার সার্বিক উন্নয়ন নিয়েও চেয়ারম্যানের সাথে বিস্তারিত আলোচনা করেন নেতারা।