ধামরাইয়ে রোগীদের মাঝে এমপির অর্থ বিতরণ

মঙ্গলবার (২৬ মে) ধামরাই উপজেলা পরিষদ হল রুমে এমপির পক্ষ থেকে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনও) মো: আল মামুন অসুস্থ মানুষের মাঝে নগদ টাকা বিতরণ করেন ।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai

ঢাকার ধামরাইয়ে সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের ঐচ্ছিক ভাতা থেকে ৭৪ জন অসুস্থ মানুষের মাঝে নগদ টাকা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬মে) ধামরাই উপজেলা পরিষদ হল রুমে এমপির পক্ষ থেকে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনও) মো: আল মামুন অসুস্থ মানুষের মাঝে নগদ টাকা বিতরণ করেন ।

এ সময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান বাবু, এমপির পিএস ইসমাইল কবির, আমতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু প্রমুখ।

ধামরাই পৌরসভা ও উপজেলা ১৬ টি ইউনিয়নের ৭৪ জনের মধ্যে ২৫০০ ও ২৪০০ করে টাকা দেয়া হয়।