দিনাজপুরের বীরগঞ্জে ভুট্টা ক্ষেত থেকে আব্দুল জলিল (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দামাইক্ষেত্র শালবাগান সংলগ্ন প্রামানিকপাড়া এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল জলিল ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে।
জানা গেছে, রোবাবর গভীর রাত ১২টার পর জলিল বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ৩টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখেন তারা।
পরে পুলিশে খবর দিলে অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি সুরতহাল প্রতিবেদন তৈরী করে ও আশপাশের এলাকা পরিদর্শন করে।
পুলিশ জানিয়েছে, লাশটি ময়নাতদন্তের জন্য বীরগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।



