মিরসরাইয়ে দাখিল পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা উপকরণ বিতরণ

মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসার ২০২৬-এর দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাইয়ে দাখিল পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা উপকরণ বিতরণ
মিরসরাইয়ে দাখিল পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা উপকরণ বিতরণ |নয়া দিগন্ত

মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসার ২০২৬-এর দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে মিরসরাইয়ের সাংসদ নুরুল আমিনের নির্দেশে ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ৫৫ জন শিক্ষার্থীদের মাঝে পরিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ওই পরিক্ষা উপকরণ বিতরণে উপস্থিত ছিলেন বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আলা উদ্দিন, মাস্টার নুর উদ্দীন, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার শহিদুল আলম, নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম, খৈইয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মিনাজ উদ্দিন, খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ছাত্রনেতা সৌরভ, মাসুম প্রমুখ।

ডাক্তার শহিদুল আলম বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের প্রধান শক্তি তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের ভূমিকা হবে অনন্য। তাই শিক্ষার্থীদের সঠিক পথে এগিয়ে যেতে উৎসাহিত করার পাশাপাশি তাদের পাশে দাঁড়ানো সময়ের দাবি।