সিলেটে মাদক ও চোরাচালান মামলার পলাতক আসামি গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার ভোরে কালাইরাগ গ্রামে যৌথভাবে অভিযান চালায় বিজিবি ও পুলিশ।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার মো: মনিরুল ইসলাম
বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার মো: মনিরুল ইসলাম |নয়া দিগন্ত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রাম থেকে মাদক ও চোরাচালান মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো: মনিরুল ইসলামকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশের যৌথ দল।

শনিবার (১১ এপ্রিল) ৪৮ বিজিবির উপঅধিনায়ক মেজর মো: নূরুল হুদা ও পুলিশের কোম্পানীগঞ্জ থানার এসআই জগৎ জ্যোতি দাসের নেতৃত্বে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মনিরুল ইসলাম উপজেলার কালাইরাগ গ্রামের মো: ইসলাম উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার ভোরে কালাইরাগ গ্রামে যৌথভাবে অভিযান চালায় বিজিবি ও পুলিশ। অভিযানে মাদক ও চোরাচালান মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো: মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদা তৎপর। এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।