সাভারে পৃথক পৃথক স্থান থেকে ২ লাশ উদ্ধার

লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |ফাইল ছবি

সাভারের পৃথক পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) সকালে লাশগুলো উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার (এসআই) জাকির আল-আহসান জানান, উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার এলাকার থেকে বয়স্ক এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। তিনি একজন ভিক্ষুক। তার নাম পরিচয় জানার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেয়া হয়েছে।

অপরদিকে আশুলিয়ার বাইপাইল থেকে রোখম (২৫) নামে এক নারী গার্মেন্টস শ্রমিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার উকিল শেখের মেয়ে।

আশুলিয়া থানার (এসআই) মোয়াজ্জেম হোসেন নয়া দিগন্তকে জানান, সকাল সাড়ে ৮টার সময় লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Topics