মমেকে হাম আতঙ্কে আরো শিশু ভর্তি, মৃত্যু ২০

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, পরিস্থিতি সামাল দিতে তিনটি পৃথক মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তবে রোগীর চাপ এতটাই বেশি যে চিকিৎসক ও নার্সদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। তবুও তারা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল |সংগৃহীত

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতাল যেন এখন হাম আক্রান্ত শিশুদের ভারে ন্যুব্জ। গত ২৪ ঘণ্টায় আরো ২২ শিশুর ভর্তি পরিস্থিতিকে নতুন করে উদ্বেগজনক করে তুলেছে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭০ শিশু।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে হাসপাতালের হাম মেডিক্যাল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৭ মার্চ থেকে ৩০ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৭২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যা স্পষ্টভাবে একটি ভয়াবহ প্রাদুর্ভাবের ইঙ্গিত দিচ্ছে।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে মাত্র ২৫ শিশু। সব মিলিয়ে এখন পর্যন্ত ৮৮২ শিশু হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। তবে এই হিসাবের পেছনে রয়েছে মর্মান্তিক বাস্তবতা-ইতোমধ্যে ২০ শিশুর মৃত্যু হয়েছে, যা জনস্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য বড় ধরনের সতর্কবার্তা।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, পরিস্থিতি সামাল দিতে তিনটি পৃথক মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তবে রোগীর চাপ এতটাই বেশি যে চিকিৎসক ও নার্সদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। তবুও তারা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই সঙ্কট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Topics