ধামরাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক ২১০০ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে খরিফ ২ মৌসুমে আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে উপজেলার ২১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ধামরাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক ২১০০ কৃষকদের মাঝে  বীজ ও সার বিতরণ
ধামরাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক ২১০০ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ |নয়া দিগন্ত

ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে খরিফ ২ মৌসুমে আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে উপজেলার ২১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ জুন) ধামরাই উপজেলা চত্বরে ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমানের সভাপতিত্বে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনও) মো: আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, সহ সভাপতি শহিদুল ইসলাম মাস্টার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জগদীশচন্দ্র রায়, মাহমুদুল হাসান, উপ সহকারী কৃষি অফিসার শফিউজামান ও সাইদুর রহমান সহ কৃষক-কৃষানিগণ।

এবারে ২০২৫-২৬ অর্থবছরের ২০২৬-২৭ খরিফ ২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে উপজেলার মোট ২ হাজার ২১ কৃষকদের ধানের ৫ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি সার বিতরণ করা হয়।