সোনারগাঁও হোটেল মোড়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কলাবাগান থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: শাহিন আলম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি |নয়া দিগন্ত

রাজধানীর সোনারগাঁও হোটেল মোড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তার বয়স প্রায় ৬০ বছর।

শুক্রবার ভোরে ট্রাফিক বক্সের সামনে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: শাহিন আলম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।