মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মুনতাসিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু |নয়া দিগন্ত

মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মুনতাসিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মুনতাসিন ওই এলাকার আব্দুস সোবহান মেস্ত্রির বাড়ির মোশাররফ হোসেনের ছেলে। সে দক্ষিণ আমবাড়িয়া নূরানী মাদরাসার প্লে শ্রেণির শিক্ষার্থী।

মৃতের স্বজন মোজাম্মেল হক বলেন, ‘মাদরাসা ছুটির পর বাড়িতে এসে ব্যাগ-বই রেখে বাড়ির অন্য শিশুদের সাথে মুনতাসিন খেলতে চলে যায়। খেলার ছলে অসাবধানতাবসত পুকুরের পানিতে পড়ে যায়। পরে অন্য শিশুরা এসে বিষয়টি জানালে তাকে উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা: ফারিয়া শিল্পী জানান, দুপুরে পুকুরের পানিতে পড়ে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে হাসপাতালের আনার পূর্বে তার মৃত্যু হয়।