পুঠিয়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজা নিহত

স্থানীয় জনগণ ট্রাকটিকে আটক করেছে। তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে যান।

Location :

Puthia
চাচা-ভাতিজা নিহত
চাচা-ভাতিজা নিহত |নয়া দিগন্ত

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা কাওসার (৪০) ও ভাতিজা রেজাউল (৭) নিহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে পুঠিয়ার বানেশ্বর কলা হাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা চারঘাট উপজেলার সলুয়া ইউনিয়নের মৌগাছি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বলেন, ‘চাচা কাওসার ভাতিজা রেজাউলকে নিয়ে বানেশ্বর বাজারে ঈদের পোশাক কেনার জন্য মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। বানেশ্বর কলাহাটের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ডাম্প ট্রাকে ধাক্কায় ঘটনাস্থালেই দু'জনের মৃত্যু হয়।’

পবা হাইওয়ে পুলিশের কর্মকর্তা রহিম কাজী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। স্থানীয় জনগণ ট্রাকটিকে আটক করেছে। তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে যান।’

থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘পুঠিয়ার বানেশ্বরে দু'জন নিহতের ঘটনায় স্থানীয় এলাকাবাসী ঢাকা রাজশাহী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।’