ফুলবাড়ীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |নয়া দিগন্ত

দিনাজপুরের ফুলবাড়ীতে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) সকালে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই এলাকার শাহিন আলমের মেয়ে সাবিহা (৪) এবং ছেলে সিয়াম (৩)।

খয়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোবাদ হোসেন সরকার জানান, বাড়ির পাশের মাঠের উত্তরে বালু উত্তোলনের কারণে একটি গভীর গর্ত সৃষ্টি হয়। বৃষ্টিতে সেখানে পানি জমে যায়। ধারণা করা হচ্ছে, সিয়াম প্রথমে সেখানে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোন সাবিহাও ডুবে যায়।

পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।