শাহরাস্তিতে শিশু শিক্ষার্থীকে ইভটিজিং, ৪ জনকে ২ লাখ টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে শিশু শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে চার শিক্ষার্থীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Location :

Shahrasti
শাহরাস্তিতে শিশু শিক্ষার্থীকে ইভটিজিং, ৪ জনকে ২ লাখ টাকা জরিমানা
শাহরাস্তিতে শিশু শিক্ষার্থীকে ইভটিজিং, ৪ জনকে ২ লাখ টাকা জরিমানা |নয়া দিগন্ত

শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের শাহরাস্তিতে শিশু শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে চার শিক্ষার্থীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন এ জরিমানা করেন।

জানা গেছে, উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিরা আজিম অ্যাকাডেমির শিক্ষার্থীকে ৫ জন মিলে শ্লীলতাহানির চেষ্টা করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ৪ জনকে আটক করে তারা হলেন কসবা গ্রামের মো: রাকিবুল হাসান (১৮), তানজিল ছিদ্দিক সৌরভ (১৮), আহসিম বিল্লাহ তানি (১৮) রায়ের বাগ গ্রামের আশ্রাফুল করিম (১৮)।

অন্যদিকে তেতৈশ্বর গ্রামের মো: মনির হেসেনের ছেলে মাহফুজ আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পর মাহফুজ আলমের বাবা মনির হোসেন ছেলে ভবিষ্যতে এমন ঘটনা করবে না মর্মে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনকে মুচলেকা দেয়।