প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শনে জ্বালানি প্রতিমন্ত্রী

জিয়া খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোরের শার্শা উপজেলায় আসবেন।

Location :

Jashore
উলাশীর জিয়া খাল পরিদর্শনে জ্বালানি প্রতিমন্ত্রী
উলাশীর জিয়া খাল পরিদর্শনে জ্বালানি প্রতিমন্ত্রী |সংগৃহীত

শার্শা (যশোর) সংবাদদাতা

জিয়া খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন উপলক্ষে আগামী ২৭ এপ্রিল যশোরের শার্শা উপজেলার উলাশীতে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে খাল খনন উদ্বোধনস্থল পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে খাল খনন উদ্বোধনস্থল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন যশোর জেলা প্রশাসক (ডিসি) আশেক হাসান, পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকোট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সাবেক সভাপতি বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, বদিউজ্জামান বদি মেম্বারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।