নোয়াখালীতে জামায়াতের রুকন শিক্ষা শিবির

প্রধান অতিথির বক্তব্যে আবদুল জাব্বার রুকনদের উদ্দেশ্যে বলেন, চারিত্রিক মাধুর্য ও সৌন্দর্য দিয়ে ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোয়াখালীতে জামায়াতের রুকন শিক্ষা শিবিরে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরী আমির আবদুল জাব্বার
নোয়াখালীতে জামায়াতের রুকন শিক্ষা শিবিরে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরী আমির আবদুল জাব্বার |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী সদর উপজেলার উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ৮টায় জেলা শহরের একটি কনভেনশন সেন্টারে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মহিউদ্দিনের সভাপতিত্বে ও সদর উপজেলা সেক্রেটারি ডা. মিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরী আমির ও ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল জাব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতে আমির ইসহাক খন্দকার, জেলা সেক্রেটারী ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. বোরহান উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারী ও ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল জাব্বার রুকনদের উদ্দেশ্যে বলেন, চারিত্রিক মাধুর্য ও সৌন্দর্য দিয়ে ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে।

সদর উপজেলা জামায়াত আয়োজিত এই সাংগঠনিক ও শিক্ষামূলক শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের রুকনরা (সদস্য) অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে সংগঠনের আদর্শিক লক্ষ্য, উদ্দেশ্য এবং বর্তমান প্রেক্ষাপটে করণীয় বিষয়ে বিভিন্ন সেশনে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা রুকনদের নৈতিক উন্নয়ন এবং সমাজ সংস্কারে সক্রিয় ভূমিকা রাখার আহ্বানের পাশাপাশি ইনসাফভিত্তিক সমাজ গঠনে এবং জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে মাঠপর্যায়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।