প্রাথমিক শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে : শিক্ষা প্রতিমন্ত্রী

কোনো শিশুই যাতে শিক্ষা থেকে বাদ না পড়ে সরকার সে লক্ষ্যে গুরুত্ব দিয়ে কাজ করছে। শিশুদের স্কুলমুখী করতে শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থায়ও পরিবর্তন আনা হচ্ছে।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ |নয়া দিগন্ত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘দেশে শিক্ষার উন্নয়নে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে।’

সোমবার (১১ মে) দুপুরে বান্দরবানের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট পিটিআই পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, ‘কোনো শিশুই যাতে শিক্ষা থেকে বাদ না পড়ে সরকার সে লক্ষ্যে গুরুত্ব দিয়ে কাজ করছে। শিশুদের স্কুলমুখী করতে শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থায়ও পরিবর্তন আনা হচ্ছে।’

তিনি বলেন, ‘পাহাড়ে আবাসিক বিদ্যালয় স্থাপন ও মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাব্যবস্থা চালু করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এছাড়া স্কুলগুলোতে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক ব্যবস্থা চালু করা হচ্ছে।’

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, প্রাথমিক শিক্ষা বিভাগের চট্টগ্রামের বিভাগীয় উপ-পরিচালক নুরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরা মনিসহ অন্যরা।

পরে প্রতিমন্ত্রী বান্দরবান শহর ও লামা উপজেলার বিভিন্ন স্কুল পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের সাথে কথা বলেন।