নীলফামারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে দোয়া মাহফিল

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
নীলফামারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে দোয়া মাহফিল
নীলফামারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে দোয়া মাহফিল |নয়া দিগন্ত

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে এ উপলক্ষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্যসচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ ও যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু, জেলা জজ কোর্টের জিপি আবু মো: সোয়েম।

এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের উন্নয়ন, উৎপাদনমুখী অর্থনীতি ও জাতীয়তাবাদী চেতনাকে শক্তিশালী করতে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

দিনটি উপলক্ষে সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল এবং দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়।