জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ফেনী আগমনের শতবর্ষপূর্তি উপলক্ষে সমতট সাহিত্যাঙ্গনের উদ্যোগে ‘নজরুল এবং জুলাই’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ফেনী আগমনের শতবর্ষপূর্তি উপলক্ষে সমতট সাহিত্যাঙ্গনের উদ্যোগে ‘নজরুল এবং জুলাই’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা নজরুলের মানবতা, দ্রোহ ও মুক্তির দর্শনের সমকালীন প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল—‘মার হাঁক হায়দারী হাঁক কাঁধে নে দুন্দুভি ঢাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক কবি জাকির আবু জাফর।
কবি মোহাম্মদ সফিউল হকের সভাপতিত্বে এবং কবি শাহাদাত মাহমুদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন কবি ও শিক্ষক আব্দুল্লাহ নূর।
প্রধান অতিথির বক্তব্যে কবি জাকির আবু জাফর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের নানা চমকপ্রদ ঘটনার উল্লেখ করেন। তিনি আমাদের মুক্তির সংগ্রামের ধারাবাহিকতায় চব্বিশের জুলাইয়েও নজরুলের প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন, নজরুলের মানবপ্রেম, আল্লাহপ্রেম ও দ্রোহের মূলেই ছিল মানবতার সর্বাত্মক মুক্তির অকুতোভয় আকাঙ্ক্ষা।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন কবি স্বাধীন মুরশিদ। স্বাগত বক্তব্য দেন কবি ও গল্পকার ফজলুল মল্লিক।
এ সময় কবি শিখা সেন গুপ্তা, কবি মুহাম্মদ ইকবাল চৌধুরী, কবি ও শিক্ষক জাহাঙ্গীর আলম সৈয়দ, কবি সাইফুল আলম, কবি ও শিক্ষক মোজাম্মেল হোসাইন, গীতিকার এটিএম আবদুস সবুর, ব্যাংকার মোহাম্মদ ইউনুস, চিত্রশিল্পী ও নাট্যকার কিষান মোশাররফ, শিক্ষক ও আবৃত্তিকার হাসান সাঈদ, চিন্তক কাজী ইমাম রত্ন, লেখক মাহবুব বিন সারোয়ার, শিক্ষক ও আবৃত্তিকার শরীফ মাহমুদ, কবি শারমিন মিশু, কবি ও গল্পকার মাহবুবা মোনা, আবৃত্তিকার ও ব্যাংকার মোজাম্মেল হোসেন, শিল্পী জামসেদ ইকবাল, লেখক ইকবাল হোসেন, কবি ও গল্পকার কামাল মাহাতাব, কবি মো. শাহ আলম, কবি শামীমা আক্তার লাকি, কবি ফেরদৌস আরা শাহীন, কবি সাইফ ফরহাদী, কবি নিজাম ফরায়জী, কবি ও সমাজচিন্তক সালাম ফরায়জী, কবি কামরুন্নেসা মনি, ব্যাংকার নাসির আহমদ, শিল্পী আরিফ হোসাইন, কবি তাসমিনা আহমেদ, কবি ফরিদা আক্তার মায়া, কবি ও গল্পকার সাজেদা সুলতানা কলি, কোয়ান্টাম ফাউন্ডেশন ফেনী শাখার অর্গানিয়ার রুবাইয়াত ই তামান্না, কবি সালেহা খানম, কবি ও সাংবাদিক মুস্তাফা মুহিত, লেখক নাহিদুল ইসলাম, ক্রিটিক ও ব্যাংকার অর্ণব মামুন, লেখক পেয়ার আহমদ, ব্যাংকার শাজাহান খান, সাংবাদিক মোহাম্মদ কাইয়ুম, কবি নাজিম উদ্দিন মাহমুদ, কবি সুবোধ কাদির, কবি সামসুদ্দিন সাহেদ, শিক্ষক নূরুল করিম, শিক্ষক ও আইটি এক্সপার্ট আতাহার তানজিদ এবং লেখক মাহবুব সরোয়ার পুলকসহ বিশিষ্ট সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।



