নাটোরের লালপুরে জ্বালানি তেল ও গ্যাস ভোক্তা ও ক্রেতা সাধারণের নিকট ন্যায্যমূল্যে সরবরাহের জন্য বাজার তদারকি জোরদার করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন উপজেলায় অবস্থিত তেল পাম্প, জ্বালনি তেল বিক্রয় কেন্দ্র ও এলপিজি গ্যাসের দোকান তদারকি করেন।
এ সময় তিনি জ্বালানি তেল ও গ্যাসের ক্রয়মূল্য যাচাইপূর্বক বিক্রয়মূল্য পর্যবেক্ষণ করেন এবং বিক্রেতা ও ক্রেতা সাধারণের সাথে আলাপ আলোচনা করেন। জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে বিক্রয়ের জন্য সতর্ক করা হয়। এসময় তাদের বিক্রয় কেন্দ্র বা দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের জন্য নির্দেশনা প্রদান করা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উল্লেখ্য, শুক্রবার লালপুর উপজেলার তেল পাম্পে মোটরসাইকেল ২ লিটার ও প্রাইভেট গাড়িতে সর্বোচ্চ ১০ লিটার জ্বালানী তেল বিক্রি করতে দেখা যায়। এসময় পাম্পে টাঙ্গানো নোটিশে বলা হয়েছে বোতল বা জার্কিনে অতিরিক্ত পরিমাণ তেল বিক্রি করা হবে না।



