ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশে (ইউএফটিবি) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর ‘এ’ ইউনিটে মোট ৪০৯৫ জন পরীক্ষার্থী ইউএফটিবিকে কেন্দ্র হিসেবে নির্বাচন করেন। তাদের মধ্যে ২৭৭৯ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন এবং ১৩১৬ জন অনুপস্থিত ছিলেন। পরীক্ষায় উপস্থিতির হার ৬৭.৮৬ শতাংশ।
পরীক্ষা চলাকালে ইউএফটিবি -এর ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক পরিবেশ ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন দফতরের পরিচালক ও চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।



