গফরগাঁওয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সামগ্রী বিতরণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএসকে)।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
চিকিৎসাসেবা ও ওষুধ সামগ্রী বিতরণ
চিকিৎসাসেবা ও ওষুধ সামগ্রী বিতরণ |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএসকে)।

রোববার (১০ মে) সকালে ইউএনও অফিস সংলগ্ন পিএসকে কার্যালয়ে এসব বিতরণ করা হয়।

সকাল ৯টার দিকে চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধন করেন পিএসকের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক রাম চন্দ্র সাহা। এ সময় শাখা ব্যবস্থাপক আব্দুল রাজ্জাক উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কার্যক্রমে চিকিৎসাসেবা দেন ডা: মিনহাজুল ইসলাম (মেডিসিন), ডা: চন্দন কুমার দেবনাথ (চক্ষু) ও ডা: জাহাঙ্গীর আলমসহ (শিশু) অন্য চিকিৎসকরা।

এতে নারী-শিশু চোখের সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি ছিল। চোখ পরীক্ষার পর তাদের ফ্রিতে চশমাও দেয়া হয়েছে। সবাইকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক ব্যবস্থাপত্র দেয়ার পর বিনামূল্যে ওষুধ দেয়া হয়।

এ বিষয়ে পিএসকের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক রাম চন্দ্র সাহা বলেন, ‘উক্ত চিকিৎসাসেবা ক্যাম্পে উপজেলার সদরসহ বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন রোগে আক্রান্ত কমপক্ষে চার শতাধিক গরীব, দুঃস্থ নারী-পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়।’

তিনি আরো বলেন, ‘পল্লী মঙ্গল কর্মসূচি (পিএসকে) ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।’