দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ভবাইনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় শাকিল নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত |নয়া দিগন্ত

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ভবাইনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় শাকিল নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের রানীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, শাকিল দিনাজপুর যুব উন্নয়ন অধিদফতরের একজন প্রশিক্ষণার্থী। সে প্রশিক্ষণ শেষ করে বাড়ি ফেরার পথে সাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের ভবাইনগর তেল পাম্পের এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামীর ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিকেল ৩টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় সরকারি ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা প্রদানের বিষয়টি জানানো হয়েছে। এরপর স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করে নেয়।