নোয়াখালীতে প্রাইভেটকার চাপায় গৃহবধূ নিহত

রাস্তা পারাপারের সময় অলিপুর এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
সুধারাম মডেল থানা
সুধারাম মডেল থানা |নয়া দিগন্ত

নোয়াখালীর সড়ক পারাপারের সময় প্রাইভেট কারের চাপায় নাজমা বেগম নামে এক গৃহবধূর নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে কবিরহাট-সোনাপুরের অলিপুর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাস্তা পারাপারের সময় অলিপুর এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নাজমাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারটি পালিয়ে যায়।

এ ব্যাপারে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।