উজিরপুরে ছাত্রদল নেতা বহিষ্কার

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাফিন খন্দকার রাহাতকে সংগঠন থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র, নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Wazirpur
উজিরপুরে ছাত্রদল নেতা বহিষ্কার
উজিরপুরে ছাত্রদল নেতা বহিষ্কার |নয়া দিগন্ত

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাফিন খন্দকার রাহাতকে সংগঠন থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র, নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার (৬ এপ্রিল) রাত্রে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা ছাত্রদল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাফিন খন্দকার রাহাতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল।

তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়।

উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: তারেক সুজন ও সদস্য সচিব মো: মুরাদ হাওলাদার (রনি) যৌথ সিদ্ধান্তে তাকে তার পদ থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত বহিষ্কারের দিন থেকেই কার্যকর বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বহিষ্কারের পর থেকে রাফিন খন্দকার রাহাতের কোনো বক্তব্য কার্যক্রম বা সংগঠনের পরিচয় ব্যবহারের দায়ভার ছাত্রদল নেবে না।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: তারেক সুজন বলেন, ছাত্রদল একটি আদর্শভিত্তিক সংগঠন। এখানে ব্যক্তির চেয়ে সংগঠন বড়। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় তারা আপসহীন এবং ভবিষ্যতেও এ ধরনের বিষয়ে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।