কুড়িগ্রামে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্যসহ আটক ২

কুড়িগ্রামে সীমান্তে অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্যসহ দু’জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
অভিযানে জব্দ করা মালামাল
অভিযানে জব্দ করা মালামাল |নয়া দিগন্ত

কুড়িগ্রামে সীমান্তে অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্যসহ দু’জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) একটি বিশেষ অভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মোট ৫৬ লাখ আট হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে- মোবাইল ফোনের ডিসপ্লে, জ্বালানি তেল, একটি মোটরসাইকেল ও মাদকদ্রব্য। এ সময় দু’জন চোরাকারবারিকে আটক করা হয়।

বিজিবি আরো জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে সদর দফতরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, ‘সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।’