মিরসরাইয়ে জ্বালানি তেল বাড়তি দামে বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

মিরসরাইয়ে অবৈধভাবে জ্বালানি মজুদ ও বাড়তি মূল্যে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাইয়ে জ্বালানি মজুদ ও বাড়তি মূল্যে বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
মিরসরাইয়ে জ্বালানি মজুদ ও বাড়তি মূল্যে বিক্রি, দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা |নয়া দিগন্ত

মিরসরাইয়ে অবৈধভাবে জ্বালানি মজুদ ও বাড়তি মূল্যে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (২২ এপ্রিল) বিকালে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, মিরসরাইয়ের কয়েকটি পেট্রোল পাম্পে গ্রাহকদের তেল না দিয়ে অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন দোকানে অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে মর্মে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র মাধ্যমে তথ্য পেয়ে তাৎক্ষণিক একটি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করে তথ্যের সত্যতা পাওয়া যায়। এতে অর্থনৈতিক অঞ্চলের জাহাঙ্গীর বলির মার্কেটে অবস্থিত মেসার্স এ এস অয়েল অ্যাজেন্সি ও সিপির মোড়ে অবস্থিত মিরসরাই অয়েল অ্যাজেন্সিকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশে জ্বালানি চোরাকারবারী নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। তারই প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয় এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’