দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১১৭৮ পরীক্ষার্থী

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে মোট ২৮৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১১৭৮ পরীক্ষার্থী
দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১১৭৮ পরীক্ষার্থী |নয়া দিগন্ত

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে প্রথম দিনের বাংলা আবশ্যিক প্রথম পত্রের পরীক্ষায় ১১৭৮ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেও অংশ নেয়নি।

সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার অনুষ্ঠিত পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪১ হাজার ২২০ জন। অনুপস্থিতির কারণে অংশগ্রহণকারীর সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৪০ হাজার ৪২ জন। এদিন গাইবান্ধা জেলার একটি কেন্দ্রে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে মোট ২৮৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।