ময়মনসিংহে হামের উপসর্গে আরো ২৫ শিশু ভর্তি

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৫ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে সেখানে চিকিৎসাধীন শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
ময়মনসিংহের ম্যাপ
ময়মনসিংহের ম্যাপ |ফাইল ছবি

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৫ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে সেখানে চিকিৎসাধীন শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মমেক হাসপাতালের হাম মেডিক‌্যাল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা: মো: গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৭ মার্চ থেকে ১৫ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪৮২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১ শিশু। সব মিলিয়ে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৮১ জন শিশু।

তবে উদ্বেগজনকভাবে এ সময়ের মধ্যে হামের উপসর্গে আক্রান্ত হয়ে ১৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ‘হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে তিনটি মেডিক‌্যাল টিম গঠন করা হয়েছে। চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে চিকিৎসাসেবা প্রদান করছেন।’