নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের নবাবগঞ্জে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ মামলায় তানভীর (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তানভীর ফুলবাড়ী উপজেলার দুধিয়াপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের পর ভুক্তভোগী তরুণীর সাথে তানভীরের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন তারা।
পরে মেফতাহুল জান্নাত বিয়ের করার কথা বললে তানভীর ওই তরুণীকে বিয়ে করতে তালবাহানা করেন। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী পরিবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরে ভুক্তভোগী মেফতাহুল জান্নাত নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তানভীরকে গ্রেফতার করে নবাবগঞ্জ থানা পুলিশ।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহামুদুর রহমান জানান, মামলার ভিত্তিতে আসামি তানভীরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



