ওসমানীনগরে ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যান পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি

সিলেটের ওসমানীনগরে নির্বাচনী সিসিটিভি (ক্যামেরা) প্রকল্পে দুর্নীতির অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার ও দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেয়ায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের অপসারণ বাতিল করে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
ওসমানীনগরে ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যান পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি
ওসমানীনগরে ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যান পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি |নয়া দিগন্ত

সিলেটের ওসমানীনগরে নির্বাচনী সিসিটিভি (ক্যামেরা) প্রকল্পে দুর্নীতির অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার ও দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেয়ায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের অপসারণ বাতিল করে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে তাজপুর ইউনিয়ন পরিষদের সামনে জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের অংশ গ্রহণে এ কর্মসূচি সম্পন্ন হয়।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন,সমাজসেবী ও রাজনীতিক সাইস্তা মিয়া, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম শফিক, আব্দুস শহীদ, জুনু মিয়া, সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের বাস-মিনিবাস সমিতির কার্যকরী কমিটির সভাপতি সাহেব আলী, উপজেলা ট্রাক সমিতির সাবেক সভাপতি সুফি মিয়া, সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, তাজপুর বাজারের ব্যবসায়ী শহিদুল আজম প্রমুখ।

জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কবির আহমদ ওসমানীনগরে বাস্তবায়িত নির্বাচনী সিসিটিভি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে গণমাধ্যমে বক্তব্য দিলে স্থানীয় ইউএনও মুনমুন নাহার আশা চেয়ারম্যানের উপর ক্ষিপ্ত হন। এরই জেরে গত ২ মার্চ ইউএনও মুনমুন নাহার আশা স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কাছে চেয়ারম্যানকে অপসারণ চেয়ে প্রশাসক নিয়োগের সুপারিশ পাঠান।

৩ এপ্রিল (সরকারি ছুটির দিনে) জেলা প্রশাসক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কবির আহমদকে অপসারণ করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সাইফুল ইসলাম তালুকদারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেন। ইউপি চেয়ারম্যানের পক্ষে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে একটি রিট মামলা চলমান থাকা অবস্থায় তাকে অপসারণ করা ইউএনওর ক্ষোভের বহিঃপ্রকাশ বলে অবস্থান কর্মসূচিতে মন্তব্য করেন উপস্থিত লোকজন।