নোয়াখালীতে বিদেশী মদসহ ১১ মামলার আসামি গ্রেফতার

চৌমুহনী মিতালী বেকারির সামনে সন্দেহজনকভাবে অবস্থানকালে বাবুকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ব্যাটারিচালিত মিশুক গাড়িতে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লস্টিকের বস্তা থেকে বিভিন্ন ব্রান্ডের মোট ৪২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

Location :

Noakhali

নোয়াখালী অফিস
নোয়াখালীর বেগমগঞ্জে ৪২ বোতল বিদেশী মদ ও একটি ব্যাটারিচালিত মিশুক গাড়িসহ ১১ মামলার আসামি আরাফাত হোসেন বাবুকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার (৮ মে) দুপুরে র‌্যাব-১১ বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব সূত্র জানায়, চৌমুহনী মিতালী বেকারির সামনে সন্দেহজনকভাবে অবস্থানকালে বাবুকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ব্যাটারিচালিত মিশুক গাড়িতে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লস্টিকের বস্তা থেকে বিভিন্ন ব্রান্ডের মোট ৪২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের পরিমাণ সাড়ে ৩১ লিটার। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মিশুক গাড়িও জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পনি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর জানান, গ্রেফতার হওয়া ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।