ভূঞাপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে পুলিশে দিলো এলাকাবাসী

টাঙ্গাইলের ভূঞাপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে এলাকাবাসী। পরে স্থানীয়রা ইউপি সদস্যকে সাথে নিয়ে তাদেরকে পুলিশ সোপর্দ করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রাম দা, চাকু ও চাপাতি উদ্ধার করা হয়।

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Bhuapur
ভূঞাপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে পুলিশে দিলো এলাকাবাসী
ভূঞাপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে পুলিশে দিলো এলাকাবাসী |নয়া দিগন্ত

টাঙ্গাইলের ভূঞাপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে এলাকাবাসী। পরে স্থানীয়রা ইউপি সদস্যকে সাথে নিয়ে তাদেরকে পুলিশ সোপর্দ করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রাম দা, চাকু ও চাপাতি উদ্ধার করা হয়।

বুধবার (৩ মে) সকাল ৮টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর উত্তরপাড়া কালো সড়ক সংলগ্ন যমুনা তীরবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক অভিযুক্তরা হলেন গাজীপুর জেলার মরহুম আব্দুর রশিদের ছেলে মো: রুবেল (৩৯), মরহুম কালু মিয়ার ছেলে মো: ইব্রাহিম (২১), মরহুম আব্দুল খালেকের ছেলে মো: সাগর (৩০), টাঙ্গাইল সদর উপজেলার আজম আলীর ছেলে মো: হুমায়ুন (৩৫) ও ভূঞাপুর উপজেলার মো: আজিজুলের ছেলে মো: মিলন (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীতে তাদের চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে ডাকাত দলের সদস্য হিসেবে পরিচয় দেয়। এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্র পাওয়া যায়।

পরে স্থানীয়রা ভূঞাপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাব্বির রহমান জানান, আটক ব্যক্তিরা ডাকাত দলের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদেরকে আদালতে উপস্থাপন করা হলে আদালত কারাগারে পাঠানোরি নির্দেশ দেন।