খুলনায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে দৌলতপুর থানার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত একজনের নাম মো: তানভীর হাসান শেখ। তিনি নগরীর বয়রা এলাকার বাসিন্দা। অপরজনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীয় পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে রয়েল পরিবহনের একটি বাস ফুলবাড়িগেট থেকে খুলনার উদ্দেশে যাওয়ার পথে খুলনা থেকে ফুলবাড়ীগেটগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
ধারণা করা হচ্ছে নিহতরা স্বামী-স্ত্রী। এলাকাবাসী বাসটিকে আটক করেছে। ঘাতক বাসচালককে গ্রেফতার করেছে পুলিশ।
সড়ক দুর্ঘটনার বিষয়টি দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
সূত্র : বাসস



