আগামী শনিবার বিকাল ৪টায় চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।
তিনি বলেছেন, বিএনপি সরকার গণভোট অধ্যাদেশ বাতিল করে জনগণের গণরায়কে প্রত্যাখান করেছে। জ্বালানি সঙ্কট নিরসনে সরকার ব্যর্থ হয়েছে। সরকার দ্রব্য মুল্য নিয়ন্ত্রণে করতে না পারায় জনদুর্ভোগ বেড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের নির্লিপ্ততার কারণে খুন, চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস ও নৈরাজ্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবিরের নেতাকর্মী ও সাধারণ ছাত্রদের ওপর হামলাকারী ছাত্রদল ও যুবদলের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতাসহ নানা দাবিতে শনিবার সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে জনস্রোত নামবে ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার বাদে আছর ডবলমুরিং থানার ২৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জামায়াত নেতা আব্দুল কাদেরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডবলমুরিং থানা আমির ফারুকে আজম।
আরো বক্তব্য রাখেন জামায়াত নেতা রিদয়ানুল কবির, মুহাম্মদ ইউনুস, মুনসুর আলী, তানভীর আহমদ মানিক প্রমুখ।



