পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহ নগরীতে নিম্ন আয়ের পিছিয়ে পড়া ১২৫০টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে নগরীর বাগানবাড়ী এলাকায় ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের নিজ বাসভবনে এ সহায়তা প্রদান করা হয়।
সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে এই আর্থিক সহযোগিতা বিতরণ করেন। এ সময় তিনি উপস্থিতদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সহায়তা পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ‘সমাজের নিম্ন আয়ের মানুষদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে এই সহায়তা প্রদান করা হয়েছে।’
এ সময় বিএনপি নেতা রফিকুল আলম শামীম, তাতীদল নেতা জামাল উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ফরহানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



