দীর্ঘদিন পর সাভার পৌর ছাত্রদলের ১৭১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আরমান হোসেন বাবু, সাধারণ সম্পাদক হিসেবে মোশারফ হিমেল খান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে তাজ খান নাঈমকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
রোববার (৭ জুন) সন্ধ্যায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল নয়া দিগন্তকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগে ৫ জুন আংশিক নবগঠিত কমিটি তারা অনুমোদন করেন। নতুন কমিটি ঘোষণার পর ছাত্রদলের নেতাকর্মীরা নতুন নেতৃত্বের মাধ্যমে সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত হবে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



