সীমান্তে পুশইন ও হত্যা বন্ধের দাবিতে গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ সীমান্তে ভারতের কথিত পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে সিলেটের গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।

Location :

Gowainghat
সীমান্তে পুশইন ও হত্যা বন্ধের দাবিতে গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল
সীমান্তে পুশইন ও হত্যা বন্ধের দাবিতে গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

বাংলাদেশ সীমান্তে ভারতের কথিত পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে সিলেটের গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।

শুক্রবার (১১ জুন) বিকেলে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সবজি বাজার পয়েন্ট গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি র বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদিন। তিনি সীমান্তে বাংলাদেশী নাগরিকদের হত্যা ও পুশইনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

গোয়াইনঘাট উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ডা: আব্দুর নুরের সভাপতিত্ব উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফিজ মিসবাহ উদ্দিন পরিচালনায় বক্তব্য রাখেন খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে এ বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান এবং সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।