বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজার ছেলে হাসিবুর রহমান অন্তরের বিরুদ্ধে জোরপূর্বক সেলিনা নামে এক নারীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে পাংশা পৌর তরুণ দলের সভাপতি।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
গ্রেফতার আসামি রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০)
গ্রেফতার আসামি রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০) |নয়া দিগন্ত

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজার ছেলে হাসিবুর রহমান অন্তরের বিরুদ্ধে জোরপূর্বক সেলিনা নামে এক নারীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে পাংশা পৌর তরুণ দলের সভাপতি।

বুধবার (১ এপ্রিল) পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সকালে ভুক্তভোগী নারী ৩ জনের নাম উল্লেখ করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন।

আসামিরা হলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজার ছেলে হাসিবুর রহমান অন্তর (৩২), উপজেলার কলিমহর ইউনিয়নের মো: আব্দুল মজিদের ছেলে রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০) ও পাংশা পৌর শহরের পারনারায়নপুর এলাকার মো: তায়জাল মুন্সীর ছেলে মো: বরকত মুন্সী (৩৪)।

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী নারী পাংশা মৈশালা বাস স্ট্যান্ডে অবস্থান করছিলেন।

এসময় আসামিরা একটি মাইক্রোর মধ্যে ও নারীকে জোরপূর্বক তুলে নিয়ে ঘোরাঘুরি করতে থাকে এবং পালাক্রমে ধর্ষণ করে। পরে রাত ৭টার দিকে ভুক্তভোগী নারীকে কুষ্টিয়া সদর থানা এলাকায় একটি ফাঁকা জায়গায় নামিয়ে চলে যায়।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মইনুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ এর ৭/৯(৩)’ ধারায় তিন জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

মামলার ভিত্তিতে রাশেদুজ্জামান ওরফে রাশেদকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে