বগুড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

বগুড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫-এর কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
বগুড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান |নয়া দিগন্ত

বগুড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫-এর কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার বগুড়ার টিএমএসএস কমিউনিটি সেন্টার মিলায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহফুজুর রহমান আখন্দ।

ড. মাহফুজুর রহমান আখন্দ তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও উচ্চশিক্ষার পথ সুগম করতে এ ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এ কৃতিরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।

বিশেষ অতিথি ছিলেন ডা: আজিজুর রহমান বাপ্পা।

ফাউন্ডেশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন মহাপরিচালক হাবিবুল্লাহ রহমান খন্দকার, পরিচালক শফিকুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক সজিবুল ইসলাম সজীব ও সদস্য সচিব একরামুল হক।

আল জাবের হক্কানি, শাফিউল ইসলাম শাফিন, মনিরুজ্জামান লিটন, আবু সুফিয়ান তালিব, মাহবুবুর রহমান, মুসান্নাহ বিল্লাহ, নাইমুর রহমান, রিয়াদ হাসান রিফাত ও নিয়ামুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও বৃত্তির নগদ অর্থ বিতরণ করা হয়।