ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদানের ক্যাম্পেইন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আল মামুন, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মঞ্জুর আল মুর্শেদ চৌধুরী, আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: আহমেদুল হক তিতাস, স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ডাক্তার আকিব হোসন, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: সামসুল ইসলাম সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিরা।
এই ক্যাম্পেইনের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করতে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। সকল অভিভাবকদের প্রতি অনুরোধ—নির্ধারিত সময়সূচি অনুযায়ী আপনার সন্তানকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসুন এবং এই জনস্বাস্থ্য কার্যক্রমকে সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
সুস্থ শিশু, নিরাপদ ভবিষ্যৎ—এটাই আমাদের অঙ্গীকার।



