রূপগঞ্জে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ

সমাবেশে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে হলে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। কর্মসূচির উদ্দেশ্য ছিল মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করা এবং মাদক সেবন ও পাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় মাদকবিরোধী র‌্যালি
রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় মাদকবিরোধী র‌্যালি |নয়া দিগন্ত

মাদকদ্রব্যের ব্যবহার ও পাচার রোধে জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাহনা এলাকায় শুক্রবার (১ মে) জুমার নামাজের পর অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ। এতে স্থানীয় হাজারো মানুষ অংশ নিয়ে মাদকবিরোধী নানা স্লোগানে এলাকা মুখর করে তোলে।

সমাবেশে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে হলে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। কর্মসূচির উদ্দেশ্য ছিল মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করা এবং মাদক সেবন ও পাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা।

মিছিলে অংশগ্রহণকারীরা প্লাকার্ড ও ব্যানার প্রদর্শনের মাধ্যমে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির দাবি জানান।

প্রতিবাদী সমাবেশে যুবদল নেতা সুমন হোসেন বলেন, “মাদক আমাদের যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করছে। এ থেকে পরিত্রাণ পেতে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।” তিনি আরও বলেন, “প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টা ছাড়া মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব নয়।”