জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড অনুষ্ঠিত

পরীক্ষা শেষে প্রতিটি কেন্দ্র থেকে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা মানবাধিকার বিষয়ক সচেতনতার বার্তা তুলে ধরে।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Location :

Savar
অলিম্পিয়াড অনুষ্ঠান
অলিম্পিয়াড অনুষ্ঠান |নয়া দিগন্ত

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে প্রায় ১২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ২য় জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড ২০২৬। মানবাধিকার বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং অধিকার রক্ষায় দায়িত্বশীল মানসিকতা গড়ে তুলতে এ আয়োজন করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

শুক্রবার (১ মে) সকাল ১০টায় একযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম কলেজে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা শেষে প্রতিটি কেন্দ্র থেকে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা মানবাধিকার বিষয়ক সচেতনতার বার্তা তুলে ধরে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে উপস্থিত ছিলেন এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার মো: শরীফুল ইসলাম।

নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, ‘মানবাধিকার বিষয়ে তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু জ্ঞান অর্জনই নয়, বরং মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের অনুপ্রেরণা পাবে বলে আমরা বিশ্বাস করি।’

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার অধ্যাপক মো: শরীফুল ইসলাম আয়োজনে প্রশংসা করে বলেন, ‘মানবাধিকার বিষয়ে তরুণ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। বর্তমান বিশ্বে মানবাধিকার রক্ষার চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞানভিত্তিক ও সচেতন প্রজন্ম গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ অলিম্পিয়াড শিক্ষার্থীদের চিন্তাশক্তি বিকাশের পাশাপাশি ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’