সিলেট জেলা শ্রমিক কল্যাণ সভাপতিকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

সম্প্রতি রাজধানীর কিডনি হাসপাতালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খানের কিডনি প্রতিস্থাপন করা হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
শ্রমিক কল্যাণ সভাপতিকে দেখতে হাসপাতালে জামায়াত আমির
শ্রমিক কল্যাণ সভাপতিকে দেখতে হাসপাতালে জামায়াত আমির |নয়া দিগন্ত

রাজধানীর কিডনি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খানকে দেখতে গিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে শ্রমিক নেতা ফখরুল ইসলাম খানকে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করেন জামায়াত আমির।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর কিডনি হাসপাতালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খানের কিডনি প্রতিস্থাপন করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির পথে। ফখরুল ইসলাম খান তার পূর্ণ সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।