নড়াইলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রায় ৫০ লাখ টাকার চেক বিতরণ

নড়াইলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষে জেলা পরিষদের উদ্যোগে ৩৫টি প্রতিষ্ঠানকে ৪৯ লাখ ৮৫ হাজার ৯০০ টাকার চেক বিতরণ করা হয়েছে।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
নড়াইলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রায় ৫০ লাখ টাকার চেক বিতরণ
নড়াইলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রায় ৫০ লাখ টাকার চেক বিতরণ |নয়া দিগন্ত

নড়াইলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষে জেলা পরিষদের উদ্যোগে ৩৫টি প্রতিষ্ঠানকে ৪৯ লাখ ৮৫ হাজার ৯০০ টাকার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে জেলা পরিষদ প্রশাসকের কক্ষে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এসব চেক তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবির, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী কায়সার ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলামসহ অনেকে।

উন্নয়ন কাজের মধ্যে মসজিদ, মন্দির, গীর্জা, কবরস্থান, স্কুল ও মাদরাসা রয়েছে। এর মধ্যে ৪২ হাজার ৫০০, এক লাখ ৬ হাজার ২৫০, এক লাখ ২৭ হাজার ৫০০ টাকাসহ বিভিন্ন অঙ্কের পরিমাণ রয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ‘নড়াইল জেলার সার্বিক উন্নয়নে এই বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে এই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকল্প কমিটির সজাগ দৃষ্টি থাকতে হবে। জনস্বার্থে এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’