বরিশালে হাম-রুবেলার টিকা ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকালে বাকেরগঞ্জের দুধল মৌ এলাকায় এই ক্যাম্পেইন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য উপদেষ্টা ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মন্ডলসহ বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে অতিথিরা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এদিকে, দুপুরে নগরীর কাউনিয়া মাতৃসদনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় উপস্থিত ছিলেন বিসিসির প্রধান প্রকৌশলী মো: হুমায়ুন কবির এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মনজুরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



